- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নিজস্ব প্রতিবেদন
নারায়ণগঞ্জে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ায় সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহত্যা করা সেই ছাত্রের নাম রাকিব (২১), তিনি সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মো. হাবিবুল্লাহর বড় ছেলে।
রাকিব কবি নজরুল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে রাকিব ছিলেন বড়। পরিবার নিয়ে তারা মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মৃত কবির চেয়ারম্যানের ভাড়া বাসায় বসবাস করতেন।
রাকিবের ছোট বোন রাকিকা বলেন, ‘এলাকার একটি মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে আমার ভাইয়ের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার ওই মেয়ের অন্যত্র বিয়ে হওয়ার ক্ষোভে ও কষ্টে আমার ভাই আত্মহত্যা করেছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় পুলিশ এসে আমার ভাইয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজল মজুমদার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে শুক্রবার রাত ১টা থেকে রাত ৩টার মধ্যে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন রাকিব।’ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, ‘রাকিবের ঘরে একটি চিঠি পাওয়া গেছে।
মা ও দুই বোনের কাছে লেখা চিঠিতে রাকিব বলেছেন- মা আমাকে মাফ করে দিও। বোন তোরা মাকে দেখে রাখিস। ধারণা করা হচ্ছে- প্রেমের সূত্র ধরেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’ রাকিবের একাধিক বন্ধু জানান, রাকিবের সঙ্গে একটি মেয়ের তিন থেকে চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল।

Comments are closed, but trackbacks and pingbacks are open.