- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

জাফর
আদালতের সিঁড়ি বেয়ে উঠতে পারছিলেন না এক বৃদ্ধা। হতাশ হয়ে বসেছিলেন সিঁড়ির গোড়ায়। পরে খবর পেয়ে ফাইলপত্র নিয়ে নিজেই নিচে নেমে অভিযোগ শুনে সুরাহা করে দিলেন বিচারক।
ভারতের তেলেঙ্গানা রাজ্যের ভুপালপল্লির জেলা আদালতে এ ঘটনা ঘটেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এ ঘটনা।
আব্দুল হাশেম নামের ওই বিচারক তার কেরানির কাছে জানতে পারেন, বয়স্ক ভাতা পাচ্ছেন না বলে দুই বছর ধরে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন ওই বৃদ্ধা। https://www.youtube.com/watch?v=KIUATVQ_Gdo
শুনানির দিন ঠিক হলেও, বয়স আর ক্লান্তির কারণে সিড়ি বেয়ে উঠতে পারছিলেন না তিনি। সব শুনে আবদুল হাশেম নিচে নেমে সিঁড়ির গোড়ায় বসেই শুনানি সম্পন্ন করেন। দুই বছর ধরে ঝুলে থাকা বিষয়টিরও সুরাহা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.