- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

বিনোদন সংবাদ
টানা দেড় মাস শুটিং করে এখন অসুস্থ হয়ে পড়েছেন এ অভিনেতা। করোনা ভাইরাসের কারণে কয়েকমাস শুটিং বন্ধ থাকার পর আবার শুটিং শুরু হলে ব্যস্ত হয়ে পড়েন এ তারকা। জানা গেছে, জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি। তবে করোনাভাইরাসের টেস্ট করালে ফলাফল নেগেটিভ আসে। কিন্তু অসুস্থতাবোধ কারার কারণে চিকিৎসক বিশ্রামে থাকতে বলেছেন জাহিদ হাসানকে।
জাহিদ হাসান বলেন, বাসায় বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তাই ঈদের আগে আর অভিনয়ে ফিরবো না। আগে সুস্থভাবে বেঁচে থাকতে হবে, তারপর কাজ। এদিকে হিমু আকরামের পরিচালনায় ‘গফুর কাকার তরমুজ’ নামের একটি ঈদের নাটকের শুটিং করছিলেন কয়েকদিন আগে। এ নাটকের শুটিং চলাকালীনই অসুস্থ বোধ করেন তিনি। ২৬ জুলাই পর্যন্ত তার ঈদের নাটকের শুটিং সিডিউল ছিল। কিন্তু শুটিং আপাতত করা হচ্ছেনা বলেই জানালেন এ অভিনেতা। আপাতত সবার দোয়া চেয়েছেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.