মধুপুরে ৭ বছরের শিশু ধর্ষণ, স্থানীয় ইউপি চেয়ারম্যান/মাতাব্বরদের ধামাচাপা দেয়ার চেষ্টা

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরের মাঝিরা গ্রামের খালপাড় এলাকায় ৭ বছরের শিশু ধর্ষণের শিক্ষার হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় গত ২৪ জুন বুধবার সন্ধায় মধুপুর উপজেলার মাঝিরা গ্রামের ভূট্রো মিয়ার লম্পট ছেলে রাসেল (১৮) একই বাড়ির ২য় শ্রেণীর ছাত্রী লম্পট রাসেলের প্রতিবেশীকে শিশুটিকে চিপসের লোভ দেখিয়ে বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে লোকজন ছুটে আসলে লম্পট রাসেল পালিয়ে যায়।

ঘটনার পর আহত অবস্থায় ২য় শ্রেণীর ছাত্রীটিকে প্রথমে মধুপুর হাসাপাতাল এবং পরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানা যায়। এদিকে ঘটনার পরই রাসেলকে তার বাবা মা পালিয়ে যেতে সহযোগিতা করে। ঘটনার পর হতে এলাকার নামধারী মাতাব্বর তারা মিয়া, আঃ কাদের ওরফে বাঘা কাদের এবং গোলাবাড়ী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ মোতালেব ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেক লোক জানান।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যপক চাঞ্জল্যের সৃষ্টি হলেও স্থানীয় মাতাব্বরদের দাপটে এলাকার লোকজন চুপ করে আছেন। ঘটনার সূত্রে জানা যায় শিশুটি অসুস্থ থাকার দরুণ ধর্ষিতার পরিবারটি মামলার প্রস্তুতি নিচ্ছেন। উক্ত মাতাব্বর এবং ইউপি সদস্যকে একাধিকবার মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর হতে ধর্ষণের শিকার শিশুটির পরিবার একই বাড়ি হওয়ায় স্থানীয় মাতাব্বরদের চাপে আতঙ্কে রয়েছে বলে সাংবাদিকদের জানায় ধর্ষিতার পরিবার।

ধর্ষণের শিকার শিশুটির দাদা সাবেক মেম্বার ঘটনার সত্যতা স্কীকার করে বলেন,আমাদের গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান বাবলু খান ঘটনার বিষয়ে জানেন এবং তিনি বিষয়টি মিমাংসা করে দিবেন। তা না হলে আমরা আপনাদের মাধ্যমে আইনে যাব।

Comments are closed, but trackbacks and pingbacks are open.