- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নিজস্ব প্রতিবেদন :
কক্সবাজার শহর/পৌর এলাকাকে ব্যয়বহুল হিসেবে ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। ‘সরকার দেশের পর্যটন শহর কক্সবাজারের শহর/পৌর এলাকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিসহ বাড়িভাড়া, যানবাহন ভাড়া, খাদ্য ও পোশাক সামগ্রীসহ অন্যান্য ভোগ্যপণের মূল্য বিবেচনায় কক্সবাজার শহর/পৌর এলাকাকে ব্যয়বহুল হিসেবে ঘোষণা করেছে।’
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য জানানো হয়।
ব্যয়বহুল ঘোষণা করায় এখন কী হবে-জানতে চাইল মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মো. মুশফিকুর রহমান বলেন, ‘অবস্থানভেদে সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধার ভিন্নতা আছে। ব্যয়বহুল ঘোষণা করায় সেখানে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মেট্রোপলিটন এলাকার মতো বাড়িভাড়া, যানবাহন ভাড়া, খাদ্য ও পোশাক সামগ্রীসহ অন্যান্য ভাতা পাবেন।’
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে এই ঘোষণা দেয়া হয়েছে বলেও জানান যুগ্মসচিব।

Comments are closed, but trackbacks and pingbacks are open.