- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

এস.এম আব্দুর রাজ্জাক টাংগাইলের
ধনবাড়ী ও গোপালপুর উপজেলা নির্বাহী অফিস ও উপজেলা ভূমি অফিসের সকল ৩য় শ্রেণির কর্মচারিরা বেতনভাতা ও পদবি উন্নীতকরণের দাবিতে ষষ্ঠ দিনের মত কর্মবিরতি পালন করেছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসনের অফিসের সামনে এ ষষ্ঠ দিনের মত কর্মবিরতি পালন করা হয়।
জানা যায়, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের ন্যায় ধনবাড়ী ও গোপালপুর উপজেলার নির্বাহী অফিস ও উপজেলা ভূমি অফিসের সকল ৩য় শ্রেণির কর্মচারিগণ সকাল ৯ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে সকাল ১১ টা পর্যন্ত দুই ঘণ্টা এ কর্মবিরতি পালন করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.