- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026


আজ সোমবার (২৭ জানুয়ারি) সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে মোছা. শামীমা আক্তার খানমের লিখিত প্রশ্নের জবাবে সংসদে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, এমপিওভুক্তির জন্য যেসব শিক্ষা প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে, এর মধ্যে যেসব প্রতিষ্ঠানের নামের সঙ্গে বিতর্কিত কিংবা স্বাধীনতাবিরোধী কোন ব্যক্তির নামের সম্পৃক্ততা রয়েছে সেই সব প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ দিন বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
শিক্ষামন্ত্রী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক যে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে এবং যুদ্ধাপরাধীদের বিচারকার্য চলমান থাকা সত্ত্বেও বাংলাদেশের কোন কোন অঞ্চলে কোন কোন প্রতিষ্ঠানে এখনও বিতর্কিত ব্যক্তিদের নাম রয়েছে। সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নিতে অনুরোধ জানান শিক্ষামন্ত্রী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.