- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026


অন্যান্য যানবাহন ও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।
তিনি জানান, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার করার জন্য প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।
তিনি বলেন, মোটরসাইকেল ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই কমিশন থেকে সরবরাহ করা স্টিকার ও কার্ড এবং সাংবাদিকের নিজ অফিসের পরিচয়পত্র সঙ্গে থাকতে হবে।
মো. আলমগীর আরো জানান, নির্বাচনের সংবাদ সংগ্রহ করার জন্য পুলিশ যেনো সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা করে, সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সঙ্গে কথা বলবেন তিনি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.