- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সেলিম রেজ, বগুড়া ঃ বগুড়া শেরপুরে মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ১৩ মার্চ শেরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারে আয়োজনে উপজেলা কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ-জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারী ডাবলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।