- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026


ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সময় বগুড়ায় বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল নয়টায় বগুড়ার তিনমাথা এলাকায়।
নিহতের নাম রবিউল ইসলাম। তিনি নওগাঁ জেলার বদলগাছী থানার জোলাপাড়া গ্রামের বজলুল হকের ছেলে।
জানা গেছে, রবিউল স্যানোফি বাংলাদেশ লিমিটেডের সিনিয়র সাইন্টিফিক সেলস এক্সিকিউটিভ হিসেবে সিরাজগঞ্জে চাকরি করতেন। ঈদের ছুটি পেয়ে কেনাকাটা করে মোটরসাইকেলযোগে তিনি বাড়ি যাচ্ছিলেন। সকাল নয়টার দিকে বগুড়ার তিন মাথা এলাকায় পৌঁছলে একটি বিআরটিসি বাসের ধাক্কায় তিনি বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার একটি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম ঢাকাটাইমসকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
