ধনবাড়ীতে বিএনপির গণমিছিলকর্মসূচি

এস.এম.আব্দুর রাজ্জাক

গণ মিছিল কর্মসূচি পালন করেছে টাংগাইলের ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি। শনি বার বেলা চারটার দিকে উপজেলার ধনবাড়ী সরকারী কলেজ মাঠে থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধনবাড়ী বাসস্ট্যান্ডে এসে আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন সকল এর উদেশ্যে দিকনির্দেশনা মূলক  বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন,সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল,গুরুতপূণ বক্তব্য রাখেন।

এতে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা বিএনপির  সভাপতি ও সাবেক অধ্যক্ষ এম আজিজুর রহমান ।  মঞ্চে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি এসএম এ সোবহান, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি,পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ধনবাড়ী উপজেলা এবং পৌর বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ । অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত,।

ধনবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বতের সঞ্চালনায় আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন। দেশকে শান্ত এবং চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত রেখে জনগণের আস্থা অর্জনের জন্য তারেক জিয়ার নির্দেশের কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন, আসন্ন দূর্গা পূজায় হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সহযোগিতা করতে ধনবাড়ীর নেতাকর্মীদের নির্দেশ দেন। বিএনপিতে যেন অন্য দল থেকে অনুপ্রবেশ না ঘটে সেদিকে সকলের খেয়াল রাখতে বলেন ।

ধনবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার বি এন পি‘র নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন সহকারে বাদ্যযন্ত্র ব্যবহার করে ধনবাড়ী সরকারি কলেজ মাঠে উপস্থিত হন । সমাবেশে কয়েক শত মহিলার উপস্থিতি লক্ষ্য করা গেছে। আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার জনগণের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ধনবাড়ী সরকারি কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হওয়ার পর ফকির মাহবুব আনাম স্বপনের নেতৃত্বে বিশাল গণমিছিল কলেজ রোড হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে কেন্দুয়া রোড প্রদক্ষিণ করে বাজার রোড হয়ে ধনবাড়ী বাসস্ট্যান্ডে শেষ হয়।

স্বরণকালের এই গণমিছিল শেষে ধনবাড়ী বাসস্ট্যান্ডে ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান সুষ্ঠু ভাবে গণমিছিল সম্পন্ন করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গণমিছিল পরবর্তী সমাপনী বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলার স্বপ্নদ্রষ্টা ধনবাড়ী মধুপুরের গণমানুষের প্রিয় নেতা আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।

বিএনপি নেতৃবৃন্দরা বলেন, বিগত ১৭ বছর দেশটাকে সন্ত্রাস-নৈরাজ্যের আখড়া হিসেবে তৈরি করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তবে ছাত্র জনতার প্রতিরোধ প্রতিবাদে সন্ত্রাস মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছে দেশের কোটি কোটি মানুষ।

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.