- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ঃ জামালপুরের সরিষাবাড়ীর ৩নং ডোয়াইল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ রেজাউল হক কে মারধর করা সেই পলাতক আসামি মামুন কে ঢাকা থেকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫/০৫/২০২৪ ইং তারিখ দুপুর অনুমান ১২.৩৫ ঘটিকার সময় সরিষাবাড়ী ৩নং ডোয়াইল ইউনিয়ন পরিষদ এর সচিব কক্ষে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রেজাউল হক অফিস করাকালীন সময়ে মৃত আইন উদ্দিন মাস্টারের ছেলে মোঃ মামুন (৩২) মোঃ রেজাউল হক মেম্বার কে গালিগালাজ সহ ভয়ভীতি প্রদর্শন পূর্বক অতর্কিত ভাবে মারপিট শুরু করে। উক্ত ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সরিষাবাড়ী থানা পুলিশ মেম্বার মোঃ রেজাউল হক এর কাছ হইতে তাৎক্ষণিক এজাহার গ্রহন করে, সরিষাবাড়ী থানার মামলা নং-১১,ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩০৭/৩২৩/৩২৫/৫০৬(২)/৩৪ পেনাল কোড রুজু করা হয়। উক্ত ঘটনা সংঘটনের পর হইতে আসামী মোঃ মামুন পলাতক হয়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করে। পরবর্তীতে সরিষাবাড়ী থানা পুলিশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ মামুন কে ঢাকা মোহাম্মদপুর এলাকা হইতে গ্রেফতার করা হয়। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আসামী মামুন কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.