টাঙ্গাইলের ধনবাড়ীতে জমি নিয়ে চাচা-ভাতিজার ভয়াবহ বিরোধ!

মোঃ আবুল হোসেন আকাশ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে জমি নিয়ে চাচা-ভাতিজার মধ্যে তীব্র বিরোধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চাচা মোঃ ছোরহাব আলী অভিযোগ করেছেন যে, ভাতিজা মৃত হানিফ আলীর ছেলে আলী মর্তুজা (২৭) তাকে অপমান ও অপদস্ত করেছেন এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন।

মোঃ ছোরহাব আলী জানান, তিনি মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের ফকিরা মোড় বাইদের জমি প্রায় ৩০ বছর ধরে চাষাবাদ করে আসছেন। সম্প্রতি তিনি জমিতে চাষ করতে গেলে, আলী মর্তুজা তার উপর চড়াও হয়ে

পাঞ্জাবি ধরে টানা-হেঁচড়া করেন , গলায় ধাক্কা দেন,হাত-পা ভেঙে ফেলার হুমকি দেন, ছেলের সামনে প্রকাশ্যে মারধরের চেষ্টা করেনপুরো পরিবারকে হত্যার হুমকি দেন।

এ ঘটনায় তিনি মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রশাসনসহ দেশের সাধারণ মানুষের কাছে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

 এ বিষয়ে মমিনপুর গ্রামের প্রবীণ মাতাব্বর মোঃ আব্দুল মালেক জানান:“এই জমি মূলত বন বিভাগের ছিল। ছোরহাব আলী প্রথমে বনের কিছু জায়গা পরিষ্কার করে চাষাবাদ শুরু করেন। পরে বন বিভাগ জায়গাটি উদ্ধার করে রাবার ডিপার্টমেন্টের আওতায় নিয়ে যায়। এরপর আমি রাবার কর্তৃপক্ষের কাছ থেকে জায়গা উদ্ধার করি এবং কয়েক দফায় সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়।”

সালিশে সিদ্ধান্ত হয় যে, ৭০ হাজার টাকা পরিশোধের মাধ্যমে ২২ শতাংশ জমি মোঃ ছোরহাব আলীর নামে বুঝিয়ে দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন: মির্জাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক মধুপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু ,যদুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মীর ফিরোজ আহমেদ,সান্তার মেম্বারসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। একই তথ্য নিশ্চিত করেছেন গ্রামের আরেক মাতাব্বর লাল মিয়া মুন্সি, যিনি বলেন: “সালিশি বৈঠকে আমি উপস্থিত ছিলাম। সেখানে সিদ্ধান্ত হয় ৭০ হাজার টাকা ও ২০ শতাংশ জমি ছোরহাব আলীর নামে দেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয়রা আশা করছেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং দীর্ঘদিনের জমি বিরোধের স্থায়ী সমাধান করবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.