হযরত খাজা নঈমুদ্দিন চিশতি (রঃ) মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রার্থীতা ঘোষণা করলেন অ্যাড. রুকুনুজ্জামান সুজা
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

রামচন্দ্র ঘোষ, কে এম তৈয়ব আলী হীরা :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী, সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও খ্যাতনামা আইনজীবী অ্যাডভোকেট রুকুনুজ্জামান সুজা তার আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা করেছেন।
শনিবার বিকাল ৪ ঘটিকার সময় ধনবাড়ীর ঐতিহাসিক হযরত খাজা নঈমুদ্দিন চিশতি (রঃ) মাজারে জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল। মাহফিল শেষে উপস্থিত হাজারো নারী-পুরুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
কর্মসূচিতে কয়েক হাজার সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী একত্রিত হয়ে এক অভূতপূর্ব মিলনমেলায় পরিণত করেন পুরো এলাকা। এ সময় বক্তৃতা রাখেন অ্যাড. রুকুনুজ্জামান সুজা। তিনি বলেন:
“আমার একমাত্র লক্ষ্য এই অঞ্চলের উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধার। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে এই ধনবাড়ী-মধুপুর আসনে বিএনপির বিজয় নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।”
তিনি আরও আশ্বাস দেন, মধুপুর-ধনবাড়ী অঞ্চলের দীর্ঘদিনের অনুন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের সংকট সমাধানে তিনি দৃঢ়ভাবে কাজ করবেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা এবং সর্বস্তরের জনগণ। তাদের ভাষ্যে, অ্যাড. রুকুনুজ্জামান সুজা একজন শিক্ষিত, দক্ষ, ত্যাগী ও সৎ নেতা, যিনি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার মাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
স্থানীয় বিশ্লেষকদের মতে, এই ঘোষণার মাধ্যমে টাঙ্গাইল-১ আসনে বিএনপির রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হলো। নির্বাচনী মাঠে অ্যাড. রুকুনুজ্জামান সুজা এখন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.