- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

রামচন্দ্র ঘোষ/জাহিদ সরকার
মধুপুরে প্রিমিয়ার লীগ ২০২৫-এর ফাইনালে ময়মনসিংহ ফুটবল একাদশের জয়
মধুপুরের মাগন্তিনগরে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার লীগ ২০২৫-এর জমজমাট ফাইনাল ম্যাচ। টানটান উত্তেজনায় ভরা এই খেলায় মুখোমুখি হয় ময়মনসিংহ ফুটবল একাদশ ও টাঙ্গাইল ফুটবল একাদশ।
ফাইনাল ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী লে. কর্ণেল অবসরপ্রাপ্ত আসাদুল ইসলাম আজাদ। তিনি খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রশংসা করেন।

খেলার শুরু থেকেই দুই দল সমান তালে লড়াই করে। এক পর্যায়ে গোল করে এগিয়ে যায় টাঙ্গাইল একাদশ, তবে দ্রুতই ময়মনসিংহ একাদশ সমতায় ফেরে। পুরো ম্যাচে দর্শকরা উপভোগ করেন রোমাঞ্চকর আক্রমণ-প্রতিআক্রমণ।
অবশেষে নির্ধারিত সময়ে ময়মনসিংহ ফুটবল একাদশ ৩-২ গোলে জয় ছিনিয়ে নেয়। এই জয়ে ময়মনসিংহ একাদশকে উচ্ছ্বাসে ভাসায় সমর্থকরা।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় এবং খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথি লে. কর্ণেল (অব.) আসাদুল ইসলাম আজাদ খেলোয়াড়দের ভবিষ্যতের সাফল্যের জন্য শুভকামনা জানান।
এই ম্যাচটি স্থানীয় ক্রীড়াঙ্গনে এক অনন্য উৎসবের রূপ নেয়, যেখানে হাজারো দর্শক মাঠে উপস্থিত থেকে প্রিয় দলকে উৎসাহ দেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.