৫ আগস্টে ধনবাড়ী-মধুপুরে বিএনপির শক্তিমাত্রা প্রদর্শন

রামচন্দ্র ঘোষ :

টাঙ্গাইল-১ আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম (আজাদ)-এর নেতৃত্বে ৫ আগস্ট এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

সকাল থেকেই  মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে জমায়েত হতে থাকেন। মিছিলটি মধুপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ঘুরে বিএনপি মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলামের নেতৃত্বে বিশাল মিছিল লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলামের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এসময় মিছিলে উপস্থিত নেতাকর্মীরা সরকারের দুর্নীতি, লুটপাট ও গণতন্ত্রবিনাশের বি

রুদ্ধে স্লোগান দিতে থাকেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

মিছিলে প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) মোঃ আসাদুল ইসলাম বলেন,

“এই বিশাল জনসমুদ্র প্রমাণ করে, ধনবাড়ী ও মধুপুরের মানুষ পরিবর্তন চায়। এই সরকারের পতন অনিবার্য। আমি দলের আদর্শ ও জনগণের ভালোবাসা নিয়ে মাঠে আছি এবং থাকব ইনশাআল্লাহ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।”

স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের হাজারো কর্মী-সমর্থকের অংশগ্রহণে গোটা এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.