- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীর ভাঙ্গনের কবল থেকে চাপারকোনা কালী মন্দির ও মহাশশ্মান রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল (২৮ জুন) সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা, দোলভিটী ও হাটবাড়ী গ্রামের হিন্দু সম্প্রদায়ের সকল ভক্তবৃন্দের আয়োজনে ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন,চাপারকোনা গোপালবিগ্রহ মন্দিরের সভাপতি প্রবীর কুমার পাল, সাধারণ সম্পাদক বিনয় মোহন্ত।
মানববন্ধন এর সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন,ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশেদুল আলম মোর্শেদ, উপজেলা বিএনপির সদস্য নাজমুল হুদা খান উজ্জল,ডোয়াইল ইউনিয়ন যুবদলের সভাপতি সালেহ আকরাম পল্লব, সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়া,ডোয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক রাজীব পাল প্রমুখ বক্তব্য রাখেন।
এ ছাড়াও চাপারকোনা মহাশ্মশান কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুজন পাল, অর্থ সম্পাদক বাপ্পি চক্রবর্তী, প্রচার সম্পাদক সুমন মহন্ত, সদস্য সঞ্জীব কুমার পাল সহ তিনটি গ্রামের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের নিকট ঝিনাই নদীর ভাঙ্গনের কবল থেকে মন্দির ও মহাশ্মশান রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.