- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক ও পিস্তলের গুলিসহ ০২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার(২০ মে) ৪টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ০২জনকে আটক করা হয়েছে।এসময় ৭৫পিস ইয়াবা ট্যাবলেট, 9MM পিস্তলের ০১টি গুলি ও ০২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের আনিসুর রহমানের ছেলে মোঃ রানা বাবু(২৩) ও মোঃ হিরা(২১)।
এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব মো: আনোয়ার হোসেন বাদী হয়ে সরিষাবাড়ী থানায় আসামীদের বিরুদ্ধে মাদক ও অস্র আইনে দুইটি পৃথক নিয়মিত মামলা দায়ের করেন।
এবিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম রাজের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও আমাদের একটি টিম অভিযান চালিয়ে ৭৫পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি গুলি ও দুইটি স্মার্টফোন সহ মোঃ রানা বাবু(২৩) ও মোঃ হিরা(২১)কে আটক করেছে।
এসময় তিনি আরও জানান, তাদের এ অভিযান চলমান থাকবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.