- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারবর্গ, ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র- শ্রমিক-এক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে
ইফতার ও দোয়া মাহফিল এবং জুলাই আগস্টের শহীদ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরের সরিষাবাড়ীতে বৃহস্পতিবার (২৭ মার্চ ) সরিষাবাড়ী আরডিএ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল এবং শহীদ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম রনি সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার মুখ্য সম্পাদক আসাদুজ্জামান আসাদ, হেফাজতে ইসলাম সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতি হাফেজ মাওলানা মুখলেছুর রহমান জামিলী, গণতান্ত্রিক ছাত্র সংসদ এর কেন্দ্রীয় শাখার যুগ্ন আহবায়ক আহাদ বিন শোয়েব বক্তব্য রাখেন।
এ সময় আরোও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাসুদ রানা দুলাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জালপুর জেলা শাখার মুখপাত্র মাহমুদুল হাসান বিবেক, মির্জা আজম কলেজের অধ্যাপক মাসুম রেজা, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, বাংলাদেশ ইসলামী আন্দোলন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, উপ সহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন, স্ট্যাম্পফোড় ইউনিভার্সিটির শিক্ষার্থী সাদী প্রমুখ বক্তব্য রাখেন। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরিষাবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব সাবের হোসেন বিপুল। এতে বিভিন্ন পেশাদারী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.