- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গুলজার হোসেন সরিষাবাড়ি প্রতিনিধি ঃ “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই শ্লোগানকে সামনে রেখে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা সহায়তা সংস্থা’র উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠান আজ সরিষাবাড়ী খাদ্য গুদামের সামনে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শনিবার (১ মার্চ) বিকালে স্বাস্থ্য সেবা সহায়তা সংস্থা’র বাস্তবায়নকারী সরিষাবাড়ী উপজেলা ফারিয়ার সাংগঠনিক সম্পাদক ও সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সদস্য মোঃ জাহাঙ্গীর আলম খোকন এই অনুষ্ঠানের আয়োজন করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন।
উদ্বোধনকালে সরিষাবাড়ী ফারিয়ার সভাপতি মোঃ মানিক মিয়ার সঞ্চালনায় এবং আবাসিক মেডিকেল অফিসার আর এস জাতীয় অর্থোপেডিক্স হাসপাতাল ডা. মোঃ ছাইফুর রহমান খান সোহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র সরিষাবাড়ী উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ফয়জুল কবির তালুকদার শাহীন বলেন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা সংকট কাটিয়ে উঠতে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসুবিধা প্রাপ্তির হার বাড়াতে এই সেবা সহায়তা সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরিষাবাড়ী সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি সংস্থার এই উদ্যোগ এ অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের সহায়ক হবে। এর পাশাপাশি তিনি এই সংস্থার, সার্বিক সফলতা কামনা করেন এবং সংস্থাটির বাস্তবায়নে সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম. ও. ডা. মোঃ রবিউল ইসলাম, ডা. কামরুজ্জামান, ডা. মশিউর রহমান জনি, ডা. জাকির হোসেন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এস এম ইব্রাহীম হোসাইন লেবু, সিনিয়র সহ-সভাপতি এম এ রউফ, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ গুলজার হোসেন। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.