- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মধুপুর (টাংগাইল) প্রতিনিধি:
মধুপুরের বিশিষ্ট গাইনী চিকিৎসক ডা. আব্দুর রহিম এর চেম্বারে হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে তার জামালপুর রোডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে রাস্তার দক্ষিণ পাশে তার নিজ চেম্বার মেটারনিটি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখাকালীন এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী। জানা যায়, হাসপাতাল পাড়া এলাকার মোতালেব ডাক্তার এর তালাককৃত স্ত্রী নাসরিন আক্তার মিষ্টি অতর্কিত চেম্বারে হামলা চালায়। এ সময় ডায়াগনস্টিক সেন্টারের স্টাফরা এগিয়ে আসলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং এক পর্যায়ে তার হাতে থাকা লাঠি দিয়ে মারতে আসে। হামলার সময় চেম্বার এর থাই গ্লাস এবং সাইনবোর্ড ভেঙে ফেলে হামলাকারী। এক পর্যায়ে আশেপাশের লোকজন হামলাকারীকে বাঁধা দিলে হামলাকারী পরবর্তীতে এসে মেটারনিটি ডায়াগনস্টিক সেন্টার ভেঙে গুড়িয়ে দেয়ার হুমকি দেয় এবং ডা. আব্দুর রহিমকে খুন এবং গুমের হুমকি প্রদান করে। উল্লেখ্য, ডা. মোতালেব নাসরিন আক্তার মিষ্টিকে ৬ বছর পূর্বে তালাক দিলেও সে অদ্যাবধি জোরপূর্বক ডা. মোতালেব এর বাসায় থেকে যায় এবং বিভিন্ন সময় তার পরিবারের বিভিন্ন সদস্যদের বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.