নান্দাইলে সন্ত্রাসী তানভীরের অত্যাচার, প্রকাশ্য খুনের ঘোষণায় হাজারো জনগণ আতঙ্কে, প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা

নান্দাইল, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল থানার কার্যলয় যে গ্রামে উপস্থিত সেই চন্ডীপাশার নিরহ চা দোকানি জুয়েলের একপা কেটেদিল সন্ত্রাসী তানভীর গংরা, যেজন্য সংবাদ সম্মেলন হলো নিউজ হলো কিন্তু অপরাধীর কিছুই হলোনা আজও! থানা থেকে মাত্র ২ কিলোঃ দূরে ধূরুয়ায় বাড়িতে এসে নজরুল খাঁ, মতি খাঁ ও তাদের জামাইসহ কয়েকজনকে কুপিয়ে আহত করলো, প্রথমে থানায় মামলাই নেয়না, পরে মামলা নিলেও মূলহোতা সন্ত্রাসীদের ধরেনি এখনো।
সন্ত্রাসী তানভীরের অবাধ্য হওয়ায় এলাকার প্রবাসি যুবক আরমানকে পথরোধকরে ডিবি পরিচয়ে তুলেনিয়ে সর্বস্ব রেখেদিয়ে মারপিটকরে মৃতভেবে ঘটনাস্থল থেকে ২৫/৩০ কিলোমিটার দূরে ত্রিশালের রাস্তায় ফেলে যায়, বর্তমানে সেও পুঙ্গুত্ব বরণ করছে। সবকটি ঘটনার প্রতিবাদ ও মামলা হয়েছে কিন্তু অপরাধী বহাল তবিয়তে থেকে তার অপরাধ কার্যক্রম অব্যাহত রাখছে ও দিচ্ছে একজনের পরে  একজনকে হত্যার হুমকি! গতরাতে সন্ত্রাসী তানভীর লাইভে এসে বার বার হত্যার ঘোষণা দেয় ধূরুয়া ফকির বাড়ির কয়েকজনকে, তাছাড়া মরহুম সাংবাদিক ফজলুল হক ভূইয়ার ছেল ফজলে আরাফাত হৃদয়কে হত্যার কথা বলে, প্রাণনাশের কথা বলেছে নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমারদেশ পত্রিকার সাংবাদিক ইলিয়াস উদ্দীন ফকির রঞ্জু ও তার একমাত্র ছেলেকে।
দেখেনিবে বলে ঘোষণা দিয়েছে প্রখ্যাত অনলাইন এ্যাক্টভিস্ট ও লেখক হাফেজ শাহ্ মিজানুর রহমান সাহেবকে। নজির বিহীন এই লাইভের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠা স্বাভাবিক।

আরমানের ঘটনার একমাসের ব্যবধানে গত ১৬ ফেব্রুয়ারি রাতে বাজার থেকে হোন্ডারে বাড়ি ফেরার সময় রাত সারে ৯ টারদিকে রাস্তায় পথরোধকরে আরেক যুবক ধূরয়া গ্রামের হাতেম তালুকদারের ছেলে ফয়সালকে হত্যার উদ্দেশ্যে কুপানো শুরু করলে তার চিৎকারে মানুষ এগিয়ে আসলে সন্ত্রাসীরা মোটর সাইকেলে ও দৌঁড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থানা থেকে মাত্র ১ কিলোমিটার উত্তরে মেইন রোডে।
ইতিমধ্যে ৬জনকে কুপিয়েছে যাদের জীবন এখন জনমের মতো বোঝা হয়ে দ্বাঁড়িছে, চরম কষ্টে পরিবার।
এমতাবস্থায় এলাকার জনগণ জান-মালের নিরাপত্তা  হীনতায় ভোগছে, বিশেষকরে ধূরুয়া ফকির বাড়ির মানুষ, যেকোন সময় বা দিন এলাকার অনেক মানুষকে (বিশেষকরে যারা অন্যায় ও সন্ত্রাসের প্রতিবাদী) তারা বাড়ি থেকে বেড় হলেই  খুন করবে বলে ঘোষনা প্রচার করছে তানভীর।
যা স্থানীয় আইনশৃঙ্খলাকে চরম অবনতির দিকে নিয়ে যাচ্ছে ও যাবে এতে সন্দেহ নেই।
এসব বিষয়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে সংবাদ সম্মেলন হয়েছে, ফেসবুকসহ স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকায় নিউজ হয়েছে, এসপি বরাবর গণ সাক্ষর জমা দেওয়া হয়েছে কিন্তু জনগণের কোন লাভ হয়নি। বরং এসব করার কারণে সন্ত্রাসীদের তার্গেটে পরিনত হয়ে নিজেদের জীবন বিপণ্যের হুমকিতে আছে এলাকাবাসী। কয়েকটা গ্রামের অসংখ্য অধিবাসী নিরাপত্তা হীনতায়, ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকা ও চন্ডীপাশা ইউপির কয়েক গ্রামের বাসিন্দারা বেঁচে আছে। সন্ত্রাসী তানভীরের লাইভ মূল্যায়নে এটা নিশ্চিত নান্দাইলের আইনশৃঙ্খলা চরম অবনতির মধ্যে আছে যা সামনে আরো খারাপ হওয়ার সম্ভাবনা পরিষ্কার। আইনশৃঙ্খলা পরিস্থিতি কি রকম হলে একজন সন্ত্রাসী ফেসবুকে পোস্ট, কমেন্ট ও লাইভকরে অসংখ্য মানুষকে  হত্যার ঘোষণা দিতে পারে!

Comments are closed, but trackbacks and pingbacks are open.