মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গ করার অপরাধে ফরিদগঞ্জে একজনকে এক মাসের কারাদন্ড

ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া ইউনিয়নে জমির টফ সয়েল বিক্রির অপরাধে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) বিকালে উপজেলার চরদুঃখিয়া ইউনিয়নের পূর্ব আলোনিয়া হাতেম পাটোয়ারীর বাড়ির সামনের ফসলি জমি থেকে বালিমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গ করে মাটি কাটার অপরাধে ইউসুফ আলি কাজল নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দন্ডিতের বিরুদ্ধে পরিবেশ বিনষ্ট করে ক্রমাগত মাটি কাটার অভিযোগ ছিলো। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম জাহিদ হাসান।
জনস্বার্থে এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে প্রশাসন সাংবাদিকদের নিশ্চিত করেন।

ক্যাপশন : বালিমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গ করে মাটি কাটার অপরাধে ইউসুফ আলি কাজল নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড প্রদান করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম জাহিদ হাসান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.