- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সাইফুল ইসলাম ,বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ৫৮ জন মিয়ানমার নাগরিকের মধ্যে ৫৩ জনকে পুশব্যাক করা হয়েছে। এ ঘটনায় আটক ৫ জন মানব পাচারকারীকে আদালতে তোলা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুজির মুখ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকারী ৫৮ জনের মধ্যে ৫৩ জনকে ১২ জানুয়ারি (রবিবার) ভোরে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। অন্যদিকে, মানব পাচারে জড়িত থাকার অভিযোগে আটক ৫ জনকে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তৌফিকুল ইসলাম তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জেল হাজতে প্রেরিত আসামিরা হলেন আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দিন (২৭), মো. নজরুল ইসলাম (৪০), মো. আবু হুজাইফা (৩১), মো. মোরশেদ আলম (৫৭)।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন জানান, আটক ৫৩ জন রোহিঙ্গাকে পুশব্যাক করা হয়েছে। এছাড়া, মানব পাচারের অভিযোগে আটক ৫ জনের বিরুদ্ধে আলীকদম থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, মামলার আসামিদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.