- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোর্টার :
মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক এর নেতৃবৃন্দের সাথে ওসির পরিচিতি ও মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে পৌরসভার কামরাবাদ আসাদ মার্কেটে মানবাধিকার সংস্থা বাসকের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া উপজেলার আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন জীবন এর সঞ্চালনায় বাসকের সভাপতি আলহাজ্ব আসাদুল্লাহ সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নূর মাহমুদ বক্তব্য রাখেন।
আরোও বক্তব্য রাখেন বাসকের নেতৃবৃন্দের মধ্যে আজহারুল ইসলাম , সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সোলায়মান বাবু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, দৈনিক আমাদের সময় সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি মোঃ আবুল হোসেন, শিক্ষক (অবসর) নিজাম উদ্দিন, আখতার হোসেন লেবু, মাহতাব আনোয়ার, আবুল হোসেন চাঁদ, মাওলানা মহসিন রেজা, মোকাদ্দেস আলী টিক্কা, সুলতানা ইয়াসমিন সেতু প্রমুখ বক্তব্য রাখেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.