সরিষাবাড়ীতে দ্রুত বিচার আইনের মামলায় যুবদল কর্মী গ্রেপ্তার

সরিষাবাড়ী( জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে দ্রুত বিচার আইনের মামলায় পারভেজ আলী (২২) নামে এক যুবদল কর্মী কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী উপজেলার বড়শরা গ্রামের মৃত হাছেন আলী’র ছেলে হায়দার আলী বাদী হয়ে সরিষাবাড়ী পৌর সভার মাইজবাড়ী এলাকার মানিক মিয়ার ছেলে পারভেজ আলী কে প্রধান আসামী করে ৫ জনের নাম উল্লেখ করে আরোও ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ বৃহস্পতিবার পারভেজ আলী কে গ্রেফতার করে। শুক্রবার (২৭ ডিসেম্বর) গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পারভেজ আলী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় বহন করতো বলে স্থানীয়রা জানান। পারভেজ আলীর দাবী তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার সভারে তার একটি চায়ের দোকান ছিল। ওই সময় পারভেজ আলী কে ছাত্র ভেবে ছাত্রলীগ কর্মীরা বেধড়ক পিটুনি দিয়ে গুরুতর আহত করেছিল বলে জানান তিনি।
মামলার এজাহার ও বাদী হায়দর আলী সুত্রে জানা গেছে ,সরিষাবাড়ী উপজেলার বড়শরা গ্রামের হায়দর আলী’র ছেলে সেলুন ব্যাবসায়ী মাসুদ এর নিকট সরিষাবাড়ী পৌর সভার মাইজবাড়ী গ্রামের মানিক মিয়ার ছেলে পারভেজ আলী ও তার বন্ধুরা দফায় দফায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। ওই দাবীকৃত চাঁদা ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করায় পারভেজ ও তার ৪/৫ জন বন্ধু দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধ ভাবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে বড়শরা সেঙ্গুয়া বাজার এলাকায় মাসুদ এর সেলুনের দোকানে ডুকে ঘরের টিনের বেড়া ও চাল কুপিয়ে দোকান ঘরের ভিতর গ্লাস , চেয়ার ভাংচুর শুরু করে। একপর্যায়ে মাসুদ কে মারধর করে মাটিতে ফেলে দেওয়ার পর মাসুদের পরিবার পরিজন সরিষাবাড়ী থানা পুলিশকে অবগত করলে তাৎক্ষনিক ভাবে সরিষাবাড়ী থানা পুলিশসহ বাংলাদেশ সেনাবাহিনীর টহলদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা সম্পর্কে অবগত হন। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ ভাবে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত পারভেজ আলী (২২) কে সরিষাবাড়ী পৌর সভার মাইজবাড়ী এলাকায় জনৈক বাবলু মিয়ার ডেকোরেটর দোকানের সামনে পারভেজের হাতে থাকা ০১টি পাটের বস্তায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় পারভেজের সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী মাসুদ উপজেলার মহাদান ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন এবং চাঁদা দাবীকারী পারভেজ আলী যুব দলের কর্মী বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
জানতে চাইলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাসুদ জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু লোক এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে। যুবদল পারভেজ সহ তার সহযোগীরা আমার কাছে দফায় দফায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় আমার টিনের ঘর ও বেড়া এবং সেলুনে গ্লাস ভাংচুর করে আমার উপরে শারীরিক নির্যাতন ও মারপিট করে জখম করেছে।
জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া জানান, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে দ্রুত বিচার আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। সেই মামলার প্রধান আসামী পারভেজ কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন অপর আসামীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.