ধনবাড়ীতে ‘রান্নার প্রতিযোগিতা’, এ যেন চড়ুইভাতি

নিজস্ব প্রতিবেদন:

সারি সারি বসানো হয়েছে চুলা। একটি, দুইটি বা তিনটি নয়, ১৯টি চুলাতে চলে রান্নার প্রতিযোগিতা। প্রতিটি চুলায় মাছ, মাংস, সবজি, ডাল ও বিভিন্ন ভর্তাসহ নানা ধরণের রান্নার এক কর্মযজ্ঞ শুরু হয়। দেখে মনে হবে গ্রামের নারীরা মিলে চড়ুই ভাতির আয়োজন করেছে। খোলা মাঠে এ রান্নার আয়োজন মনে করিয়ে দেয় শৈশবের কথা।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে এমন এক ব্যতিক্রমী রান্না করার প্রতিযোগিতার আয়োজন করা হয় টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছত্রপুর দক্ষিণ পাড়া এলাকায়।

এই রান্না প্রতিযোগিতায় অংশ নেন স্থানীয় নারীরা। এতে রান্না করতে দেড় ঘণ্টা সময় বেঁধে দেয় আয়োজকরা। রান্না প্রতিযোগিতা দেখতে স্থানীয় শতশত উৎসুক জনতা ভিড় জমায়।

 

এই রান্না প্রতিযোগিতায় অংশ নেন স্থানীয় নারীরা। এতে রান্না করতে দেড় ঘণ্টা সময় বেঁধে দেয় আয়োজকরা। রান্না প্রতিযোগিতা দেখতে স্থানীয় শতশত উৎসুক জনতা ভিড় জমায়

ধনবাড়ীতে ২০ পিছ ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রান্না প্রতিযোগিতা দেখতে আসা স্থানীয় রওশন বেগম ও রিনা খাতুনসহ অনেকে জানান, জীবনে কখনও রান্না প্রতিযোগিতা দেখেনি। এই প্রথম দেখলাম। এখানে এসে ভালোই লাগল।

এ সময় স্থানীয় মোহাম্মদ খাদেম আলী, শাহজাহান আলী, সবুর আলী, মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.