- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ফরিদগঞ্জ চাঁদপুর প্রতিনিধিঃ
“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার।” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ ডিসেম্বর বুধবার ফরিদগঞ্জ উপজেলায় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) জাহিদ হাসান। এসময় উপস্থিত থাকেন, সিসিডিএ সিমনস্ প্রকল্পের উপজেলা সমন্বয়ক মাহমুদুল হাসান, পাইকপাড়া উত্তরের সিসিডিএ সোশ্যাল মোবিলাইজার এনামুল হাছান, পাইকপাড়া দক্ষিণের সিসিডিএ সোশ্যাল মোবিলাইজার তারেক হাসান তারু, ইউপি সদস্য রওশনআরা, সেলিনা বেগম, বিদেশ ফেরৎসহ বিভিন্ন ইউনিয়নের সিসিডিএ সোশ্যাল মোবিলাইজারগণ।
উল্লেখ্য: প্রতি বছর ১৮ ডিসেম্বর, জাতিসংঘ-সংশ্লিষ্ট সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (IOM) এর মাধ্যমে, ৪১ মিলিয়নেরও বেশি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তি সহ প্রায় ২৭২ মিলিয়ন অভিবাসীদের অবদান তুলে ধরতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ব্যবহার করে । এবং তারা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হয়।
IOM-এর প্রায় ৫০০টি দেশের অফিস এবং সাব-অফিস এবং সেইসাথে সরকারি, আন্তর্জাতিক এবং দেশীয় নাগরিক সমাজের অংশীদারদের দ্বারা সংগঠিত ইভেন্টগুলির দ্বারা সমর্থিত এই বৈশ্বিক ইভেন্টটি বিস্তৃত পরিসরে মাইগ্রেশন থিম, সামাজিক সংহতি, মর্যাদা , শোষণ, অভিবাসন নির্দেশিত সমর্থনের জন্য সংহতি পরীক্ষা করে। এই নীতির দ্বারা যে মানবিক এবং সুশৃঙ্খল অভিবাসন অভিবাসী এবং সমাজকে উপকৃত করে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.