- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার সাড়ে ১১টার দিকে ঐতিহাসিক গণময়দানে সকাল থেকেই দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জমায়েত হন। পরে একটি বর্ণাঢ্য বাশাল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শিমলা বাজারসহ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে মহান মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা ও শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া শেষে আরামনগর বাজার জি কে প্লাজার সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা শাখার আমির প্রকৌশলী মাসুদ রানা দুলাল এর সভাপতিত্বে সেক্রেটারী মনির হোসেন সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি আইনজীবী আব্দুল আউয়াল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুল হক জামালী, কর্ম পরিষদ সদস্য আইনজীবী সুলতান মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইনজীবী আছিমুল ইসলাম, উপজেলা জামায়াতের শুরা সদস্য প্রভাষক শামীম হোসাইন সোহেল, পৌর আমির ডা. গোলাম রব্বানী, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খালেদ সাইফুল্লাহ সাঈম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আখতারুজ্জামান সোহাগ, উপজেলা (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.