- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মহিষমারা ইউনিয়নের জয়নাতলী গ্রামে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের জয়নাতলী এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের সময় এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন, মধুপুর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। জনস্বার্থে এমন অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান তিনি।

Comments are closed, but trackbacks and pingbacks are open.