- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দেশের বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোং লিঃ (জেএফসিএল)-এ গ্যাস সংযোগ দিয়ে পূনরায় কারখানার উৎপাদন চালুর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কারখানার প্রধান ফটকের সামনে গণঅধিকার পরিষদ সরিষাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আল-আমিন মিলুর সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি আল আমিন মন্ডল, অর্থ সম্পাদক তাজুল ইসলাম, সহ-স্বাস্থ্য সম্পাদক শাহিন আলম, সরিষাবাড়ী উপজেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ।

মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ দিয়ে পূনরায় কারখানার উৎপাদন চালু করার জোর দাবী জানান। গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন বলেন- বিগত আওয়ামী লীগ সরকার শাসনামলে কতিপয় দুর্নীতিবাজ সার আমদানীকারকরা সরকারকে ভুল বুঝিয়ে দেশীয় সার কারখানাগুলোর উৎপাদন বন্ধ করে ব্যক্তিগত লাভের জন্য বিদেশ থেকে নিন্মমানের সার আমদানী করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। আমরা চাই, যমুনা সার কারখানার উৎপাদন চালু করে বিদেশ থেকে নিন্মমানের সার আমদানী বন্ধ করা হোক। এতে করে সরকার বৈদেশিক মুদ্রার পাশাপাশি দেশীয় মুদ্রাতেও লাভবান হবে। কৃষক পাবে ভালো মানের সার। তিনি সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে হুশিয়ারী দিয়ে আরো বলেন- দ্রুত সময়ের মধ্যে কারখানায় গ্যাস সংযোগ দিয়ে উৎপাদন চালু করা না হলে সামনের দিনগুলোতে কঠোর কর্মসূচি দেয়া হবে।
সরিষাবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আল-আমিন মিলু বলেন- বিদেশি সার তৈরী হয়েছে বিদেশের মাটির গুণাগুণের উপর ভিত্তি করে। যা বাংলাদেশের মাটির জন্য উপযোগী নয়। বিদেশি নিন্মমানের সার ব্যবহারের ফলে দিনে দিনে মাটির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে। কমে যাচ্ছে ফসলের উৎপাদন। দেখা দিচ্ছে খাদ্য ঘাটতি। যার একমাত্র সমাধান দেশীয় কারখানাগুলোর উৎপাদন চালু করে বিদেশ থেকে নিন্মমানের সার আমদানী বন্ধ করে সারের ঘাটতি পূরণ করে সুষমবন্টন নিশ্চিত করা। তিনি আরো বলেন- দ্রুত সময়ের মধ্যে কারখানায় গ্যাস সংযোগ দিয়ে কারখানার উৎপাদন চালু করা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

Comments are closed, but trackbacks and pingbacks are open.