- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ ‘জ্ঞানের আলোয় উদ্ভাসিত হউক প্রতিবন্ধী শিশু”এই প্রতিপাদ্যর আলোকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বেলাল হোসেন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয়।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১২টায় উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে বেলাল হোসেন অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা হোসেনের সঞ্চালনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেলাল হোসেন অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মদ মর্জিনা বেগম, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ফরিদ সরকার, সহকারী শিক্ষক মোহাম্মদ কাইয়ুম, মোঃ শহীদুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ মোজাম্মেল হোসেন মোজা, বিজয় সংবাদের সরিষাবাড়ী প্রতিনিধি সাংবাদিক রাঙা মিয়া ও সাংবাদিক হারুনুর রশিদ, স্কুলের অভিভাবকবৃন্দ, ও অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেন, “আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ”। প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সমাজের অবিচ্ছেদ অংশ উল্লেখ করে তাদের সমাজের মূল ধারায় যুক্ত করার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদেরই কারও ভাই, বোন অথবা সন্তান, তাই তারা যেন সমাজের বোঝা হয়ে না থেকে মূল ধারার জনগোষ্ঠীর সাথে একসাথে কাজ করতে পারে তার জন্য সবাইকে নিয়ে আসতে হবে। আমরা যারা সুস্থ সবল আছি তারা যেন সহযোগিতার মনোভাব নিয়ে তাদের সাহায্যে এগিয়ে আসি। শিশুদের প্রতি বিশেষ নজরে রাখতে হবে। আমাদের কোন কাজে যেন অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুরা কোন সময়ই কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তারা যেন সবসময় হাসিখুশি থাকে সেদিকে সবসময় খেয়াল রাখার প্রতি জোর সুপারিশ করেন।
পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.