জামালপুরে বেসরকারি হাসপাতালে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সরিষাবাড়ী

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ জামালপুর বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান এম এ রশিদ হাসপাতালে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সরিষাবাড়ী।

শনিবার ৩০ (নভেম্বর) সকাল ১১টায় সরিষাবাড়ী হাসপাতাল গেটের সামনে সরিষাবাড়ী উপজেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি গোলাম আব্বাস মৃদুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সমিতির উপদেষ্টা ও সরিষাবাড়ী উপজেলার সেবা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ মুসলিম মিয়া, সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল মিয়া প্রমূখ।

মানববন্ধনের বক্তারা বলেন, এম এ রশিদ হাসপাতালের হামলাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যদি হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। এ ঘটনায় ৪ জনকে নামীয় ও ১০/১৫ জনকে অজ্ঞাত আসামী করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.