- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোর্টার :
জামালপুরের সরিষাবাড়ীতে গোসল করতে গিয়ে নদীতে ডুবে আব্দুল জলিল (৬৮) নামের এক বৃদ্ধ’র মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(১৪ নভেম্বর দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বৃদ্ধ আব্দুল জলিল ওই এলাকার মৃত আব্দুল খালেক এর ছেলে। তিনি ২ ছেলে ১ মেয়ে সহ তিন সন্তানের জনক ছিলেন।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, দুপুরে আওনা ইউনিয়নের পঞ্চাশি গ্রামের ঝিনাই নদীতে গোসল করতে যায় আব্দুল জলিল। নদীতে ডোব দেওয়ার পরে সে নিখোঁজ হয়। পরে তাকে উদ্ধারের জন্য স্থানীয়রা জাল দিয়ে এবং ডোব দিয়ে এক ঘন্টা চেষ্টার পর মৃতঅবস্থায় উদ্ধার করে বলে নিহতের চাচাত ভাই শিক্ষক(অবসর) আবুল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে এলাকায় শোকের মাতম চলছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.