- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ধনবাড়ী(টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর রাতে ঢাকা—টাঙ্গাইল মহাসড়কের ধনবাড়ীর বানিয়াজান বাসস্ট্যান্ডের দক্ষিন পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
ধনবাড়ী থানার ওসি এস এম শহিদুল্লাহ জানান, বুধবার ভোর রাতে একটি ট্রাক খুলনা থেকে জামালপুরের দিকে যাচ্ছিলো। ট্রাকটি ধনবাড়ী উপজেলার বানিয়াজান বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে চালক ঘুমন্ত অবস্থায় থাকায় গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা দুই জন মারা যায়। আরো দুই জন গুরুত্বর আহত হন। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
নিহতরা হলেন—কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সাদা আলীর ছেলে আকবর হোসেন(৩২),হাবু সর্দারের ছেলে আব্বাস সর্দার (৩৯)। আহতরা হলেন একই উপজেলার মৃত ওয়াদুদ সর্দারের ছেলে আ: জলিল, সুজাত আলী সুজার ছেলে খোকন মিয়া(৩৩)।

Comments are closed, but trackbacks and pingbacks are open.