- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশাল জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডোয়াইল ইউনিয়ন শাখার আয়োজনে চাপারকোনা মহেশচন্দ্র স্কুল এন্ড কলেজ মাঠে বিশাল জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিশাল জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। বিশেষ অতিথি, হিসেবে ,উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, জেলা বিএনপি’র জলবায়ু বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল।এতে সভাপতিত্ব করেন ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল উদ্দিন।
আরোও বক্তব্য রাখেন,ডোয়াইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শিমুল মিয়া, আক্তার হোসেন , ইউনিয়ন যুবদলের সভাপতি সালেহ আক্রাম পল্লব প্রমুখ। জনসভাটি সঞ্চালনা করেন,ডোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে থেকে জন সমাবেশে অংশগ্রহণকারী দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন

Comments are closed, but trackbacks and pingbacks are open.