- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

মো: পলাশ ইসলাম, ধনবাড়ী টাঙ্গাইল,প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ১ নং বীরতারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে গত
জুলাই -আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে শাহাদাৎ বরণকারীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা দোয়া মাহফিল ও এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমান, সহ- সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, সাংগঠনিক সম্পাদক, আবুবক্কর সিদ্দিক লেবু, সাধারণ সম্পাদক, এনামুল হক ভিপি যুগ্ম সাধারণ সম্পাদক, জাহিদুল ইসলাম মহব্বত , পৌর বিএনপির সভাপতি এস,এম, সোবহান উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেন তালুকদার মিন্টু, বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সহ ছাত্রদল,যুবদলের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন বলেন, ১৮ জুলাই ২০০৬ সালে আমার নের্তী বেগম খালেদা জিয়ার এক প্রজ্ঞাপন মাধ্যমে ধনবাড়ী উপজেলা উপহার দিয়েছি,আমরা কাজ করে আপনাদের কাছে এসেছি, আপনারা সেটা মনে করে, আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ

Comments are closed, but trackbacks and pingbacks are open.