- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ জামালপুরের সরিষাবাড়ী গনময়দানে দীর্ঘদিন পরে ওলামা পরিষদের উদ্যোগে গতকাল বুধবার রাতে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইসলামী সভায় হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম ঘটে। দীর্ঘদিন পরে ইসলামী ধর্মসভা অনুষ্ঠিত হওয়ার কারণে সাধারণ মুসলমানদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যায়। উক্ত ধর্ম সভায় দেশের বিশিষ্ট আলেম ওলামারা কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন। উপস্থিত বক্তারা বলেন কোরআন একমাত্র আলোর পথ দেখাতে পারে। উক্ত ইসলামী ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ জহুরুল ইসলাম পিন্টু, বিএনপির যুব নেতা এবং সাবেক এজিএস মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন দীর্ঘদিন সরিষাবাড়িতে ধর্মসভা অনুষ্ঠিত হয়নি। তার পক্ষ থেকে ধর্মীয় যে কোন বিষয়ে সর্বাত্মক সাহায্য সহযোগিতা থাকবে বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, আমরা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেককেই পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে এবং সবার ছেলেমেয়েদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.