- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোর্টার : জামালপুরের সরিষাবাডী উপজেলা প্রশাসন আয়োজিত জামালপুরের নবাগত জেলা প্রশাসক হাসিনা বেগম এর আগমন উপলক্ষে এ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সভাপতিত্ব করেন। প্রধান অতিথী হিসেবে জেলা প্রশাসক হাসিনা বেগম বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে,অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জামালপুর জেলা বিএনপি’ সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম,জামায়াতে ইসলাম সরিষাবাড়ী উপজেলা শাখার আমীর মাসুদ রানা দুলাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক,উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান,সরিষাবাডী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আবুল হোসেন, কবি ও সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর.দূনিতী প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আন্নু মিয়া.আওনা ইউনিয়ন পরিষদের সচিব রাশেল মাহমুদ, বৈষম্য বিরোধী আন্দেলনের সাধারন শিক্ষার্থী ফরিদ সরকার প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সরকারি কর্মকর্তা ,ইউনিয়ন পরিষদের সচিব, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।
Comments are closed, but trackbacks and pingbacks are open.