- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

এস.এম আব্দুর রাজ্জাক
টাঙ্গাইলের ধনবাড়ীর বানিয়াজানের ছাত্তারকান্দি বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বানিয়াজান ইউনিয়ন শাখার সভাপতি শফিকুল ইসলাম চাঁন মিয়াসহ দশ জন নেতা কর্মীকে পিটিয়ে গুরুতর আহত ও মোটর সাইকেল সহ ইউনিয়ন বিএনপি’র কার্যালয় ভাংচুর করার অভিযোগ উঠেছে বিএনপির জাতীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল রাতে ঢাকা—টাঙ্গাইল—জয়দেবপুর—জামালপুর মহাসড়কের ধনবাড়ী বাসস্ট্যান্ডে ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি সহ প্রত্যেক ইউনিয়ন বিএনপি,যুবদল, ছাত্রদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিচারের দাবীতে প্রতিবাদ মিছিল করেন।
মিছিল শেষে ধনবাড়ী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে তাৎক্ষণিকভাবে এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাাদ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেন তারা। এসময় বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান,সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এমএ ছোবহান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে হামলার নেতৃত্বদানকারী কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও সহযোগী হামলাকারীদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলা বিএনপি সহ বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তাদের বহিষ্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.