সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়ন দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

স্টাফ রিপোর্টার: শতভাগ বিভাগীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবীতে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সমাবেশ শেষে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে শিক্ষকবৃন্দ এ কর্মসূচি পালন করেন। জামালপুরের সরিষাবাড়ীতে বুধবার (২রা অক্টোবর) সরিষাবাড়ী উপজেলা পরিষদের পার্শ্বে এ কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন, ড়োয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মনসুর স্বপন, হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান জিয়া, চর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুস্তাফিজুর রহমান, চর সরিষাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। এতে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.