- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

ধনবাড়ী প্রতিনিধি :
ধনবাড়ীতে এসএসসির সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
টাংগাইলে ধনবাড়ী এসএসসি-২০২৫ এর সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে মিছিল করেছে শিক্ষার্থীরা।
মঙ্গবার সকাল সাড়ে ১০টায় ধনবাড়ী উপজেলার সামনে ও পরে ধনবাড়ী স্ট্যান্ড মিছিল শুরু ও রাস্তায় বসে রাস্তা অবরোধ করে।
আন্দোলনে পৌর ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল, ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউট, ধনবাড়ী সাকিনা বালিকা উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ সময় শিক্ষার্থীরা জানায়, দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অনেক শিক্ষার্থী তাদের পড়াশোনা নিয়মিতভাবে করতে পারেনি। কোটা আন্দোলন ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় জনসামাজিক, পারিবারিক, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। দেশের চলমান এ অবস্থায় দেশের সকল বোর্ডে একই প্রশ্ন এবং সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে পরীক্ষা নেওয়া আমাদের যৌক্তিক দাবি। তাই আমরা বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার সুদৃষ্টি কামনা করছি। তিনি যেন আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি-২০২৫ এর পরীক্ষা নেয়ার ব্যবস্থা করেন।
পরে আন্দোলনরত শিক্ষার্থীরা সাথে ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বাবুল আহম্মেদ আন্দোলনরত শিক্ষাথীদের সকল দাবি উদ্দতম কর্মকর্তাদের জানানো হবে বলে সকল কে বিদ্যালয়ে ফিরে যেতে বলেন।পরে আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.