- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

এস.এম আব্দুর রাজ্জাক :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করেছেন বিএনপির জাতীয় কমিটির নির্বাহী সদস্য জননন্দিত আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সন্বয়কবৃন্দরা।
গতকাল বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত টাঙ্গাইলের ধনবাড়ী এলাকার ঢাকা’র বিভিন্ন কলেজের শিক্ষার্থী ও নির্মাণ শ্রমিকের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী সদস্য আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন।
কবর জিয়ারত শেষে নিহতদের পরিবারের সাথে দেখা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দেয়া আর্থিক অনুদান তুলে দেন নিহত’দের পরিবারের স্বজনদের কাছে।
এসময় টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামীল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন,ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম ছোবাহান , সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপি’র সহ সভাপতি হাফেজ খাইরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্লাবন ভাই সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা সন্বয়ক মোঃ মরিনরুল ইসলাম,নাবিলা আক্তার ও নোহা আক্তার সহ অন্যান্য সন্বয়কবৃন্দরা সফর সঙ্গী হিসেবে তারা সকল নিহতের পরিবারের সাথে দেখা করেন ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.