- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ
জামালপুরের সরিষাবাড়ীতে শিল্পকলা একাডেমী চত্বর পরিষ্কার করার ব্যতিক্রমী উদ্যোগে নিজেকে আত্মনিয়োগ করেছেন জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
সোমবার (১৫ আগস্ট) তিনি স্বীয় হস্তে একাডেমীর চারপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং এলাকার বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করেন।
স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এই উদ্যোগ শুরু করেন। একাডেমী চত্বরে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা ও অপরিচ্ছন্ন পরিবেশকে পরিস্কার করে চত্বরটিকে নতুন রুপে, রূপ দেন। এ সময় তিনি বলেন, “পরিচ্ছন্নতা আমাদের সুস্থ থাকার অন্যতম কারণ। আমাদের সকলের উচিত নিজেদের চারপাশ সবসময় পরিষ্কার রাখা।
উপস্থিত স্থানীয় নেতাকর্মীরাসহ সাধারণ লোকজন এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে তার এহেন কাজকে অনুসরণে পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন।
এমন উদ্যোগে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জেগেছে এবং অনেকেই এ ধরনের কাজকে সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখছেন। এই কর্মসূচি এলাকার পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে জানান, এলাকাবাসী।

Comments are closed, but trackbacks and pingbacks are open.