- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ জামালপুরের সরিষাবাড়ীতে সদ্য পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে গণ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
মঙ্গলবার (১৩ আগষ্ট) সকাল ১১ঘটিকায় সরিষাবাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হতে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের নেতৃত্বে গণ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়।
স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে গত ১৬ বছরে বিএনপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা গুম, খুন, হত্যা ও আয়না ঘরে নির্মম নির্যাতনের বিচারসহ লাগামহীন দুর্নীতির বিচারের দাবিতে গণ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জামালপুর জেলা বিএনপির নেতা জহরুল ইসলাম পিন্টু, সরিষাবাড়ী উপজেলা যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম, পৌর বিএনপি’র সদস্য সচিব আশরাফুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপলসহ শতশত নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে ফাঁসি চাই, ফাঁসি চাই” খুনি হাসিনার ফাঁসি চাই স্লোগানসহ নানা প্রকার স্লোগানে স্লোগানে মূখরিত হয়।

Comments are closed, but trackbacks and pingbacks are open.