- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ৫ নং গোলাবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মূলভবনের পিছনে অন্যান্য ভবনের দরজা ,জানালা এমনকি ওয়ালের ইট চুরি করে নিয়ে যাচ্ছে এলাকার নেশাগ্রস্থ ভাঙ্গারী ব্যবসায়ী। প্রতিষ্ঠানটি বন্ধ থাকার সময় আনাগোনা বাড়ে নেশাগ্রস্তদের। তারা নেশার টাকা জোগাড় করার জন্য হাসপাতালে আসবাবপত্র সহ দেয়ালের ইট চুরি করে নিয়ে যাচ্ছে। এসব চোরের পেছনে এলাকার মৃত হাতেম আলির ছেলে সালাম জড়িত বলে মনে করেন অনেকে। সালাম নেশা করে পূর্বেও বেশ কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয় । ওয়ার্ডের মেম্বার মজনু বলেন ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার উপর জোর দাবি জানাচ্ছি। এই ঘটনায় এলাকার জনগনের মনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসী আইন-শৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.