কালিহাতীর সাংবাদিক হারুন আর নেই

এস.এম আব্দুর রাজ্জাক:

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক হারুনুর রশীদ (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি ৬ বছরের ১ ছেলে, তিন বছরের ১ মেয়ে, স্ত্রী, বাবা-মা, বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক হারুনুর রশীদ সাংবাদিক ফোরাম ছাড়াও কালিহাতী প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমাচার পত্রিকার প্রতিনিধি ছিলেন।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাতে তারাবি নামাজের পর তার গ্রামের বাড়ি কালিহাতীর এলেঙ্গা পৌরসভার কুড়িঘুরিয়ার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে।

সাংবাদিক হারুনের মৃত্যুতে শোক জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, লোকাল অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনেরটাঙ্গাইল২৪.কমের সম্পাদক সন্তোষ কুমার দত্ত, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত ও সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.