- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি
আজমীরগঞ্জ দরবার শরীফের চতুর্থ খলিফা হযরত সাঈম খাজা নুরি চিশতী ও তার ভক্তদের উপর হামলা, মারধর,দরবারে প্রবেশে বাধা প্রদান, হত্যার হুমকি ও মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে জামালপুরে হযরত সাঈম খাজা নুরি চিশতী ঐক্য পরিষদ – ভক্তবৃন্দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ বৃহস্পতিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে এ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন হযরত সাঈম খাজা নুরি চিশতী ঐক্য পরিষদ ও ভক্তবৃন্দ।
ঘন্টাব্যাপী মানববন্ধনে শামীম আলম, গোলাম মোস্তফা, দৌলত সরদারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সন্ত্রাসী তৌহিদুল্লাহ আজমীরগঞ্জ দরবার শরীফে হযরত সাঈম খাজা নুরি চিশতীসহ তার ভক্তদের প্রবেশে বাধা প্রদান করে। এছাড়াও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ভক্তদের উপর হামলা, মারধর, নির্যাতন, হত্যার হুমকি ও মামলা দিয়ে হয়রানি করে আসছে। ভক্তরা তাদের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবী করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.