- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

এস.এম আব্দুর রাজ্জাক
টাঙ্গাইলের ধনবাড়ীতে সারা দেশের ন্যায় ধনবাড়ী উপজেলা পরিষদের মাঠে শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ধনবাড়ী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, ও থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,ধনবাড়ী সাব –রেজিষ্টার অফিস , ফায়ার সার্ভিস , ধনবাড়ী প্রেস ক্লাব ও ধনবাড়ী উপজেলা প্রেস ক্নাব, ধনবাড়ী শিক্ষার্থী সংসদ, স্থানীয় সাংবাদিকরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তর্বক অর্পণ করেন।
পরে ভোর ৬ টা থেকে উপজেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি, ধনবাড়ী সাব –রেজিষ্টার অফিস , ফায়ার সার্ভিস , ধনবাড়ী শিক্ষার্থী সংসদ, ছাত্রলীগ, যুবলীগ,পুষ্প প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন,ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হারুনার রশিদ হীরা, ধনবাড়ী উপজেলা সহকারি কমিশনার ভূমি ফারাহ ফাতেহা তাকলিমা, ধনবাড়ী পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বকল, ধনবাড়ী সাব রেজিষ্টার,মোহাম্মদ হযরত আলী, বাংলাদেশ দলিল লেখক সমিতির ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মোহাম্ম্দ গোলাম মোস্তফা,ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাংবাদিক,ধনবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি,সাংবাদিক রাম চন্দ্র ঘোষ, ধনবাড়ীতে নিরাপদ সড়ক চাই এর আহব্বায়ক মোহাম্মদ আব্দুল মজিদ প্রমুখসহ সকল স্তরের মানুষ অংশগ্রহন করেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তর্বক অর্পণ করেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.