সরিষাবাড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সরিষাবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধাঞ্জলি
- সরিষাবাড়ীতে যুবদল নেতার দাপটে গাছ কর্তন ও বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ - April 16, 2026
- সরকারি অবহেলায় বিপন্ন জনস্বাস্থ্য জলাতঙ্কের টিকা নিশ্চিত করুন - April 16, 2026
- টাঙ্গাইলের মধুপুরে ‘বি নিউজ মিডিয়া’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - April 11, 2026

সরিষাবাড়ি জামালপুর প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি (বুধবার) সকালে সরিষাবাড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সরিষাবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধাঞ্জলি দেন।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত সংসদ সদস্য মোঃ আবদুর রশীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন পাঠান, তেজগাঁও কলেজের অধ্যক্ষ ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. মোঃ হারুন অর রশিদ, পৌর মেয়র মোঃ মনির উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) মুহাঃ সাদ্দাম হোসেন, অফিসার থানা ইনচার্জ মোঃ মুশফিকুর রহমান, এড. শহিদুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক এম.এ গনি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বদরুল হাসান, সরিষাবাড়ী কলেজের উপাধ্যক্ষ ও সরিষাবাড়ী পৌর আ’লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আবু তাহের, একেএম আনিছুর রহমান জুয়েল, সরিষাবাড়ী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান

Comments are closed, but trackbacks and pingbacks are open.